• Home
  • জেলার খবর
  • নিউটাউনে জৈন মন্দিরের জন্য জমি বাছাইয়ের ঘোষণা মমতার

নিউটাউনে জৈন মন্দিরের জন্য জমি বাছাইয়ের ঘোষণা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছেন শাসক থেকে বিরোধী, সকল রাজনৈতিক দলের নেতারা। এই আবহে ফের বড় ঘোষণা করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কী ঘোষণা করলেন তিনি? কয়েকমাস আগে নিউটাউন থেকে তিনি ভিতপূজো করেছিলেন দুর্গাঙ্গনের। এবার সেখান থেকেই জৈন মন্দিরের জন্য জমি বাছাইয়ের কথা তিনি ঘোষণা করলেন।

রাত পোহালেই দোলযাত্রা। রঙের উৎসবকে ঘিরে যেয়ে রাজ্যবাসীদের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা না বললেও বোঝা যায়। সেই উপলক্ষে সোমবার শাসক শিবিরের তরফ থেকে মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি। শুধু তাই নয়, বেশ কয়েকটি ইস্যু তুলে একহাত নেন গেরুয়া শিবির, অর্থাৎ বিজেপিকেও। 

এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন জৈন মন্দিরের জন্য নিউটাউনের জমি বাছাইয়ের কথা। তিনি জানান যে তাঁর কাছে মন্দির তৈরি করার জন্য জমির অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন, “নিউটাউনে একটি জমির জন্য অনুরোধ করেছিলেন আমার কাছে জৈন সম্প্রদায়ের মানুষরা। বলেছিলেন, মন্দির তৈরি করবেন।” তাঁর সংযোজন, “ওদের ট্রাস্ট গঠন করার পরামর্শ দিয়েছিলাম আমি। একটা জমি আমি পেয়েছি নিউটাউনে। ৬০০ মিটারের মধ্যে বিশ্ববাংলা গেটের। পাঁচ একর জায়গা। জমি ট্রাস্টের দ্বারা হস্তান্তর হবে।”

প্রসঙ্গত, তিন বছর আগে ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপুজো ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ লেবেল পাওয়ার পর ২১শে জুলাই ২০২৫ সালে ধর্মতলায় শহীদ দিবস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে দুর্গাঙ্গন তৈরি হবে নিউটাউনে। কাজও সেই অনুযায়ী শুরু হয়ে যায়। ভিতপুজো হয় গতবছর ২৯ ডিসেম্বর। প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ বরাদ্দ করা হয়েছে এর জন্য। পরে তৃণমূল সুপ্রিমো শিলিগুড়িতে শিলান্যাস করেছিলেন মহাকাল মন্দিরের। এবার জৈন মন্দির হতে চলেছে নিউটাউনে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়।

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top