• Home
  • খেলা
  • শনিবারের মতো আজও কি ভেস্তে যাবে পাকিস্তানের ম্যাচ?

শনিবারের মতো আজও কি ভেস্তে যাবে পাকিস্তানের ম্যাচ?

Image

নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। কিন্তু তার আগে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এবারও কি বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়াবে? শুধু তাই নয়, এর সঙ্গে এই প্রশ্নও উঠছে যে ফের দুই পয়েন্ট নিজের ঝুলিতে তোলা থেকে বঞ্চিত হবেন সালমান আলি আঘা ও তাঁর বাহিনী। তবে হাওয়া অফিস যা বলছে, তাতে বৃষ্টির একেবারে সম্ভাবনা নেই বলা যায়। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ম্যাচ পড়েছিল। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। টস পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু তারপর ঝেঁপে বৃষ্টি নামে। একবারের জন্যও বল গড়ায়নি। একটুও ওভার কমানোর সুযোগ মেলেনি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ম্যাচ  অ্যাবান্ডন করার। এর জেরে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।

মঙ্গলবারের ম্যাচের আগে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে এবারও বৃষ্টি ভেস্তে দেবে না তো ম্যাচ? তবে হাওয়া অফিস যা জানিয়েছে, তাতে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলতে গেলে। হাওয়া অফিস সূত্র মারফত জানা গিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ পালেকেলেতে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ও ২৫ ডিগ্রি। অর্থাৎ ম্যাচ চলাকালীন আবহাওয়া দারুন থাকবে। মনে করা হচ্ছে, যদি ম্যাচ চলাকালীন বৃষ্টিও হয়, তাতে ভেস্তে যাওয়ার মতো অবস্থা হবে না। 

এমনিতেই ম্যাচটি পাকিস্তানের জন্য অত্যন্ত জরুরি। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই দলের মধ্যে ১ পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। তবে অন্যদিকে, ইংল্যান্ড একেবারে ডমিনেটিং ভিক্টরি পেয়েছে শ্রীলংকার বিরুদ্ধে। সেই দৃষ্টিকোণ থেকে নেট রান রেটে বেশ এগিয়ে ইংল্যান্ড। পাকিস্তান রয়েছে তাদের গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। আজ যদি ম্যাচ ইংল্যান্ড নিজের ঝুলিতে তুলে ফেলতে সফল হয়, তাহলে সেমিফাইনালে তাদের যাওয়া কার্যত পাকা হয়ে যাবে। অন্যদিকে, পাকিস্তান হারলে তাদের চাপ আরো বেড়ে যাবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় আজকের ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top