• Home
  • জেলার খবর
  • “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

Image

দেবজিৎ মুখার্জি: বাংলার বিধানসভা ভোটের ফল নিয়ে প্রতিবাদে মুখর হলেন বিশিষ্ট আইনজীবী, তথা সাংসদ, কপিল সিব্বল। বিজেপির জয় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি নিশানা করেন কমিশনকেও।

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী। খুব ভালো কথা। যেখানে সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানে সরকার তৈরি করছেন সরকার ভেঙে দিয়ে। এটা কি বদলের রাজনীতি? আপনি চান, কোনও বিরোধী না থাকে কোনও রাজ্যে।”

কমিশনকে নিশানা করে তিনি বলেন, “বাংলায় ব্যাটেলিয়ন বাহিনী পাঠিয়েছিল ২৪০০ কোম্পানি। সুরক্ষা নিশ্চিত করা ছিল নির্বাচন কমিশনের দায়িত্ব। হাতে ছিল সব ক্ষমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ওখানে থাকবে ১৭০০০ সিএপিএফ। কিন্তু কাদের বিরুদ্ধে হচ্ছে হিংসা? বাংলাজুড়ে তৃণমূলের বিরুদ্ধে চলছে হিংসা। কী করছে আপনার সিএপিএফ? এতদিন বলেছেন, হিংসা করে তৃণমূল। বাকিদের দরকার সুরক্ষা। কিন্তু কাদের বিরুদ্ধে হচ্ছে হিংসা? বদল এটা? ছাড়া হয়নি কাউকে। প্রথম থেকে কাজ করছে বদলার ভাবনা নিয়ে।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top