দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৈঠকে নয়া নির্বাচিত বিধায়কদের কড়া বার্তা দিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তাঁর সাফ কথা, দলে থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। এখানেই শেষ নয়, তিনি সকলকে উঠে দাঁড়িয়ে হাততালি পর্যন্ত দিতে বলেছেন ভোটে অভূতপূর্ব লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোলের জন্য।
প্রথমে অস্বস্তির মধ্যেও পরে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিমরা দাঁড়িয়ে অভিনন্দন জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দল ৮০টা আসনে জয় পেয়েছে এবং তাঁদের বলপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে আরও ১০০টি আসনে। তাঁদের নৈতিক জয় হয়েছে মোট ১৮০টি আসন নিয়ে।
পাশাপাশি, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরো জানিয়েছেন যে তিনি ইস্তফা না দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দুদিনের জন্য হলেও জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন। তা লেখা থাকবে বাংলার ইতিহাসে।



By









