• Home
  • জেলার খবর
  • “তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

“তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে হিংসার খবর। কোথাও ঘাসফুল শিবিরের দলীয় কার্যালয় দখল করে নেওয়া হচ্ছে, আবার কোথাও হামলা চালানোর অভিযোগ উঠছে দলের নেতা-কর্মীদের উপর। পাশাপাশি, গেরুয়া শিবিরের তরফ থেকেও দাবি করা হয়েছে যে তাদের দুই কর্মীকে হত্যা করা হয়েছে জেতার পরেও। 

এই আবহে শমীক ভট্টাচার্য লম্বা বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সাথে। তার আগে তিনি রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বলে জানান। বৈঠকে আলোচনার বিষয় ছিল, শীঘ্র এবং কঠোর পদক্ষেপ নিশ্চিত করা অশান্তি নিয়ন্ত্রণ করতে। 

সাংবাদিকদের মুখোমুখি হয় শমীক ভট্টাচার্যের বক্তব্য, “তৃণমূলীকরণ হবে না বিজেপির। বরদাস্ত করা হবে না কেউ সুযোগ নিয়ে দলীয় পতাকা বদলে দখলদারি রাজনীতি করলে।” তাঁর আরও বক্তব্য, “শহীদ হয়েছেন আমাদের দুজন কর্মী। আমরা জিতেছি। যদি উল্টো হতো ফলটা, তাহলে এতক্ষণে হত্যা হয়ে যেত আমাদের ২০০ কর্মী। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলে অনেকেই তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন, রাতারাতি হাতে  ফ্ল্যাগ নিয়ে, মাথায় গেরুয়া ফেট্টি লাগিয়ে। আমাদের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে চলবে না এখানে পুরসভা, পঞ্চায়েত দখল।”

Scroll to Top