• Home
  • জেলার খবর
  • “আগে ভালবাসুন বাংলাকে, তারপর অসম্মান করবেন” নাম না নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

“আগে ভালবাসুন বাংলাকে, তারপর অসম্মান করবেন” নাম না নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আগে ভালবাসুন বাংলাকে, তারপর অসম্মান করবেন” আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বক্তব্য তাঁর? তৃণমূল সুপ্রিমো দাবি করেন যে কারোর কাছে মাথা নত করে না বাংলা। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে বাংলাকে দখল করা যায় না দিল্লি থেকে এসে। 

শনিবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবসের সরকারি অনুষ্ঠান হয়। সেখানে রাজ্য সরকার বিশিষ্ট ব্যক্তিদের দেয় বঙ্গবিভূষণ সম্মান। অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বার্তা নয়, নাম না নিয়ে বিজেপিকে আক্রমণ পর্যন্ত করেন। তিনি নিজের বক্তব্যে বুঝিয়ে দেন যে বাংলায় যেটা সহজ নয় গেরুয়া শিবিরের জন্য। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে ভালবাসুন বাংলাকে, তারপর অসম্মান করবেন। সব বরদাস্ত করতে পারে বাংলা। সবটা উজাড় করে দিতে পারে দেশের জন্য। কিন্তু মাথা নত করে না কারোর কাছে। মানুষ ও মাটির কাছে আমরা একমাত্র মাথা নত করি। মাথা নত করি না আমরা দিল্লির লাড্ডুর কাছে। ওখান থেকে এসে দখল করা যায় না বাংলাকে। চিনতে হয় আগে বাংলাকে।”

তৃণমূল সুপ্রিমোর সংযোজন, “বন্ধ করে দেবেন শাড়ি পড়াও? বন্ধ করে দেবেন মাছ, মাংস? ২১ ফেব্রুয়ারি, তাই বলে যাচ্ছি একজোট হন অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে। বলপূর্বক দখল করা যাবে না বাংলাকে। ওরা বড্ড বেশি হ্যাংলা বাংলার জন্য। আপনারা কি বাংলাটি কেড়ে নেবেন গায়ের জোরে? গায়ের জোরে সবকিছু করা যায়। কিন্তু জেতা যায় না মানুষের মন।”

নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে হাসপাতালে ভর্তি করার জন্য ৩ বার সবটা ব্যবস্থা করেছেন। আমি লেখা ছেড়ে দিয়েছি গত দুই বছর আগে থেকে। উনি ব্যবস্থা করে দিয়েছেন আমার সংসার চালানোরও। আমার থেকে উনি বয়সে ছোট হলেও ওনাকে প্রণাম জানাই।”

Releated Posts

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলবদল করতে চলেছেন রচনা? করে বসলেন বিশাল মন্তব্য

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দলের প্রভাব নিয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বিগত দেড় দশক আগে ইন্ডাস্ট্রি চালাত না…

ByByDebojit Mukherjee May 8, 2026

“বন্ধ হোক এসব গুজব ছড়ানো” নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বললেন ইমন

ইমন বলেন, “এসব কথা কারা যে বলে, সত্যিই আমি জানিনা। না নিজেরা শান্তিতে থাকছে, না আমাকে থাকতে দিচ্ছে।…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই রাজকে বিঁধলেন সৌরভ

নাম না করে রাজকে বিঁধলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় হেরে…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top