• Home
  • জেলার খবর
  • এসআইআর শুনানি: মমতার দাবিকে কার্যত মান্যতা সুপ্রিম কোর্টের

এসআইআর শুনানি: মমতার দাবিকে কার্যত মান্যতা সুপ্রিম কোর্টের

Image

দেবজিৎ মুখার্জি: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের। কী সেই স্বস্তি? শুক্রবার মামলার শুনানিতে তৃণমূল সুপ্রিমোর দাবিকে কার্যত মান্যতা দেওয়া হল শীর্ষ আদালতের তরফ থেকে। এসআইআর সংক্রান্ত নথিগুলি যাচাইয়ের কাজ করবেন জুডিশিয়াল অফিসাররা এবং তাঁদের নিয়োগ করা হবে কলকাতা হাই কোর্টের তরফ থেকে।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবেন জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ কিংবা প্রাক্তন বিচারকদের জুডিশিয়াল অফিসার হিসাবে। প্রধান বিচারপতির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাঁদের নির্দেশই শেষ কথা। তাঁদের পরামর্শ দেবেন প্রাক্তন বিচারকরা। 

রাজ্যের আইনজীবী যখন দাবি করেন যে জুডিশাল অফিসারদের নিয়োগের ক্ষেত্রে কর্মী সংখ্যা ও পরিকাঠামোর উপর চাপ পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি হবে, তখন প্রধান বিচারপতি দ্রুত কমিশনকে জানানোর পরামর্শ দেন। তবে পাশাপাশি এটাও দাবি করেন যে রাজ্যের ভূমিকায় তিনি হতাশ।

এছাড়া আদালত জানিয়েছে যে পুলিশ সুপার ও রাজ্য পুলিশের ডিজিকে সুনিশ্চিত করতে হবে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, শনিবার বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল ও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেও। 

আগামী ৫ দিনের মধ্যে নিয়োগ করতে হবে জুডিশিয়াল অফিসার এবং তাঁরা যাবতীয় সব নথি ঘেঁটে দেখবেন। চলতি মাসের শেষ দিনে তালিকা প্রকাশ হবে যাচাইয়ের পর। তবে শীর্ষ আদালতের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয় যে দরকার হলে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা যেতে পারে। মামলার পরবর্তী শুনানি হবে মার্চের প্রথম সপ্তাহে। এবার দেখার বিষয় যে সেদিন কি বলা হয় আদালতের তরফ থেকে। আর কি ঘটতে চলেছে এই পর্বে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে।

Releated Posts

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

তিনি বলেন, “উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। পারি না হারতে। এখন সেই অবস্থা ওর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top