• Home
  • জেলার খবর
  • “আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি: সোমবার, ৪ মে, বাংলার মাটিতে ইতিহাস গড়েছে বিজেপি। অবসান ঘটেছে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের। বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। এদিন তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজয়ের মুখ দেখেছেন। এই ঐতিহাসিক জয়ের পর নয়াদিল্লির বিজেপি সদর দফতরে বাঙালি বাবু সাজে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মঞ্চ থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন।

বাংলা, কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরির মানুষকে প্রণাম জানান প্রধানমন্ত্রী। বঙ্গ জয় নিয়ে তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই জয়ের পর, শান্তি পেল।”

পাশাপাশি, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার এবারের নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদানের হারকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেন। তিনি বলেন, “এটি গণতন্ত্রের, সংবিধানের জয়।” ভোটের এই বিশাল জনসমর্থনকে তিনি দেশের গ্রোয়িং ডেমোক্র্যাটিক স্ট্রেন্থের চিহ্ন হিসেবে ব্যাখ্যা করেছেন।

Releated Posts

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top