• Home
  • জেলার খবর
  • ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট-পরবর্তী হিংসা থামাতে এবার কড়া পথে হাঁটলো লালবাজার। কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হলো নগরপালের তরফ থেকে। শুধু তাই নয়, প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে জেসিবি নিয়ে শোভাযাত্রা বন্ধ করার। কথা বলা হয়েছে জেসিবি মালিকদের সাথেও। এদিন লালবাজারে নগরপালের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

Scroll to Top