• Home
  • জেলার খবর
  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

Image

হাফিজুর রহমান: ভ্যটপর্ব শেষ। যা আশঙ্কা করেছিলাম তাই হলো, তৃণমূলকে মূলসহ উপডে ফেলা হলো।দেশসেবক বাঙালি স্টাইলে ধুতি পরে  দিল্লির নিজস্ব পার্টি অফিস উচ্ছ্বাসের বন্যায় ভেসে জনালো শ্যামাপ্রসাদ জন্মভূমিতেস্বপ্ন সাকার করতে পেরে সে গর্বিত। গরম আগুনে রুটি সেঁকতে এগিয়ে  এলো,ঘণ্টা খানেক সঙ্গে শমন, জানাল কিভাবে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে রাজ্যপাল গোপাল গান্ধীর হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন। গদি শমন বোধহয় ভুলে যাচ্ছে যে দুটো র পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 2011তে SIR ছিলনা, ছিলনা  আড়াইলাখ প্যারামিলিটারি  সাঁজোয়া গাড়ি নিয়ে শহর গ্রাম পরিক্রমা।

ছিলনা আইন কানুন, তাকে তোলা নির্বাচন পরিচালনাকারি আজ্ঞাবহ হিস মাস্টার ভয়েস যে ধরে আনতে বললে বেঁধে আনে। যে আমলা শোষক দলের  আইন ভঙ্গ দেখতে পায়না, অথচ বিরোধী দল পান থেকে চুন খসলেই শাস্তি। নির্বাচন না বলে। নির্যাতন কমিশন অনায়াসে বলা যায়। 26এর নির্বাচনকে  সাজানো বললে ভুল হবে, এটা আমার নয় বিশিষ্ট  সাংবাদিক ও সেফোলজিস্ট যোগেন্দ্র যাদবের কথা। যোগেন্দ্র যাদব সহজে বুঝিয়ে দিয়েছেন কিভাবে SIR দিয়ে ব্যাকডোরে ক্ষমতা দখল হয়েছে। এবার 27 লাখ লোক ভোট দিতে পারেনি , বরং বলা ভালো ভোট দিতে দেওয়া হয়নি। এই 27 লাখ ভোটার ভোট দিতে পারলে খেলা ঘুরে যেত। যোগেন্দ্র পরিষ্কার হিসেব করে প্রমাণ করেছেন কিভাবে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখল হয়েছে আর শমন দের মত গদি হাওয়া মুরগিরা অন্য গান গাইছে। 

ভোটে বঞ্চিতদের ভোটের হিসেবে করলে যা হয় সেটি শতাংশের হিসেবে 4.25% যা শোষক দল ও তৃণমূলের র ভোটের  পার্থক্যের কাছাকাছি। এসব কথা বুঝেই শোকল্ড চানক্য আমাদের দেশের গৃহমন্ত্রী সব ছেড়ে দু সপ্তাহ এখানে পড়ে ছিল আর প্রার্থীদের বাড়ীতে ইডি আধিকারিকরা গিয়ে মানসিক চাপ বাড়াচ্ছিল এটা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হস্তান্তর করেননি। এটা আমার মত পার্ট টাইম সাংবাদিক বুঝতে পারলেও আর  ঘণ্টাখানেক সঙ্গে শমন বুঝতে পারছেনা, না এটা হজম করা মুশকিল।

মমতা জিতলে রাহুলের হাত থেকে INDIA জোটের রাশ আসত মমতার হাতে । আর তার হাতে ক্ষমতা এলে কেন্দ্রে কি ঘটত আশা করি বুঝিয়ে বলতে হবেনা। কথায় আছে আহত বাঘিনী ভয়ংকর হয়। মমতা  বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো বড় ভয় ও, তাকে রুখতে গিয়ে  এসব কাণ্ড ঘটিয়েছে ঠান্ড মাথায়, এসব হিসেব করে কবিগুরুর ভাষায় সত্যরে লও সহজে বলতে পারছিনা এজন্যে দুঃখিত, কবিগুরুর ভাষায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে,। এর পর আশা করি বুঝিয়ে বলতে হবেনা,

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top