দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলার মাটিতে ইতিহাস গড়ল বিজেপি। বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে মসনদে বসলো গেরুয়া শিবির। বিশেষ নজর ছিল ভবানীপুরে। সেখানে শুভেন্দু অধিকারী ঘাসফুল শিবিরের সুপ্রিমোকে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত করেন।
এরপর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে নিজের অবস্থান জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দরকার ছিল এই জয়ের। কৃতজ্ঞতা তাঁদের প্রতি, যাঁরা ভোট দিলেন আমাদের। আমাকে ভোট দেননি ভবানীপুরের মুসলমানরা। আমাকে জিতিয়েছেন হিন্দু, শিখ, জৈন সম্প্রদায়ের মানুষরা। প্রথম কলকাতা দক্ষিণ-পূর্ব আসন থেকে জয় পেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই এই আসন না জিতলে, পূরণ হতো না তাঁর স্বপ্ন।”
তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞ। আমার উপর ভরসা রেখেছিলেন তাঁরা। এটা বাংলার জয়। আমি সিপিএমের হিন্দু সমর্থকদের ভোটও পেয়েছি।”



By









