• Home
  • জেলার খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পেলেও ইস্তফা দিতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে এই মুহূর্তে জোর হইচই পড়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেটি নিয়ে এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ করেন।

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, “অবসর নেওয়ার বয়স এমনিতেও হয়ে গিয়েছে। উনি সকলের বিরুদ্ধে, কোর্ট, নির্বাচন, আমজনতা। উনি বিশ্বাস করেননি কাউকে। এখন বিশ্বাস করছেন না পাবলিক ম্যান্ডেটকে।”

এরপরই তিনি বলেন, “উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। পারি না হারতে। এখন সেই অবস্থা ওর। দুদিনের মধ্যে কেটে যাবে ওর ক্ষমতার নেশা। তখন চলে যাবেন কালীঘাট।”

Releated Posts

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top