• Home
  • দেশ
  • “ভারতকে বেঁচে দিয়েছেন” ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

“ভারতকে বেঁচে দিয়েছেন” ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: ফের ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীর। কী বললেন তিনি? সংসদে তিনি দাবি করলেন যে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইন্ডিয়া জোট বসতো, তাহলে সমান মর্যাদার কথা বলা হতো। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে ভারত মাতাকে বেঁচে দিয়েছে বিজেপি।

সংসদের অধিবেশনে গেরুয়া শিবিরকে আক্রমণ করে রাগা বলেন, “লজ্জা করে না আপনার ভারতকে আপনি বেঁচে দিয়েছেন? বেঁচে দিয়েছেন আপনারা আমাদের মা, ভারত মাতাকে।” এর সঙ্গে তাঁর বক্তব্য, “আপনারা পুরোপুরি সারেন্ডার করেছেন আমেরিকার কাছে। ওদের হাতে দেশের জ্বালানি নিরাপত্তা চলে গিয়েছে। আপোস করা হয়েছে কৃষকদের স্বার্থের সঙ্গে।” এরপরই তাঁর দাবি, “যদি আমেরিকার সঙ্গে কথা বলতো ইন্ডিয়া জোটের সরকার, তাহলে দেশকে সমান মর্যাদা দেওয়ার কথা বলা হত ডোনাল্ড ট্রাম্পকে।”

লোকসভার বিরোধী দলনেতা আরো বলেন, “আপোস করা হয়েছে কৃষকদের স্বার্থের সঙ্গে। বিশাল বিপদের মুখে পড়বেন কৃষকরা যদি দেশের বাজারে ছেয়ে যায় আমেরিকার কৃষিপণ্য। দেশের টেক্সটাইল শিল্প খতম হয়ে যাবে এই বাণিজ্য চুক্তির কারণে। এক সংকটজনক সময়ের দিকে আমরা এগোচ্ছি। তিনি আরও দাবি করেন, “বিক্রি করা হয়েছে আমাদের দেশকে। বিক্রি হয়ে গিয়েছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য। বিক্রি হয়ে গিয়েছে কৃষকরাও।”

প্রসঙ্গত, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সই হওয়ার পর তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে কেন্দ্র সরকারের দাবি যে এতে লাভ হবে ভারতের। আবার অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য, এতে বিপদের মুখে পড়বে ভারত। বিষয়টি নিয়ে রাজনৈতিক তর্কাতর্কি অব্যাহত। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। দিনের শেষে এই বাণিজ্য চুক্তির জেরে দেশের কি হবে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশবাসীর মধ্যে। তবে বিরোধীরাও যে কেন্দ্রকে এই নিয়ে আক্রমণ চালিয়ে যাবে, তা না বললেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top