• Home
  • খেলা
  • “প্রথম ম্যাচ জিততে পেরে খুশি” জয় দিয়ে শুরু করে বললেন মুজারাব্বানি

“প্রথম ম্যাচ জিততে পেরে খুশি” জয় দিয়ে শুরু করে বললেন মুজারাব্বানি

Image

দেবজিৎ মুখার্জি: জয় দিয়ে ২০ ওভারের বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবয়েও। সোমবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ওমানকে। তবে শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তারা ওমানের চেয়ে অনেক বেশি নম্বর পেয়েছে। যেমন বল হাতে বোলারদের দাপুটে বোলিং, তেমনি ব্যাট হাতে দলের ব্যাটিং বিভাগের আগ্রাসি ব্যাটিং।  সবমিলিয়ে, টিম গেম কি, তার এক বড় উদাহরণ তুলে ধরা হয়েছে জিম্বাবয়ের তরফ থেকে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাবতীয় সবকিছু জানালেন এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় ব্লেসিং মুজারাব্বানি। কী বক্তব্য তাঁর? তিনি স্পষ্ট জানান যে জয় পেয়ে খুব খুশি। তবে এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেন যে এই মুহূর্তে শুধু ম্যাচ বাই ম্যাচ বিষয়টি। পাশাপাশি, তিনি এটাও জানান যে তাঁরা আরও ম্যাচগুলি নিয়ে ফোকাস করছেন।

ব্লেসিং মুজারাব্বানি বলেন, “হ্যাঁ, এটা খুবই ভালো বিষয় যে আমরা প্রথম ম্যাচটা জিততে পেরেছি।” এরপর তিনি জানান যে এই মুহূর্তে কিভাবে বিষয়টি রয়েছে। মুজারাব্বানি বলেন, “তবে এখন বিষয়টি ম্যাচ বাই ম্যাচের। আমরা ফোকাস করছি আরও ম্যাচগুলি নিয়ে। তবে আজকের জন্য আমি খুবই খুশি।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন যে দলের পরিকল্পনা কি টুর্নামেন্টে।

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে ১০৩ রানে শেষ হয়ে যায় ওমানের ইনিংস। ২০ ওভার শেষ হওয়ার এক বল আগে অলআউট হয়ে যায় ওমান। ব্যাট হাতে কেউই তেমন দাগ কাটতে সফল হননি। জিম্বাবয়ের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তোলেন এনগারাভা, মুজারাব্বানি ও এভান্স এবং একটি উইকেট পান দলের অধিনায়ক সিকান্দার রাজা। জবাবে রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৪ ওভার শেষ হওয়ার আগে প্রয়োজনীয় রান তুলে নেয় জিম্বাবয়ে। সর্বোচ্চ ৪৮ রানের অপরাজিত থাকেন ওপেনার ব্রায়ান বেনেট। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার ব্র্যান্ডন টেলর করেন ৩১। ওমানের বোলারদের মধ্যে দুটি উইকেট পান সুফিয়ান মাহমুদ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ব্লেসিং মুজারাব্বানিকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top