মাত্র ছয় বছর বয়সী প্রণয় তেজা নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি স্কুলে। অভিযোগ, শিক্ষকীর হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।
প্রণয় নিজের মতো স্কুলে যাওয়ার জন্য বের হয়, কিন্তু দুপুরের দিকে বাড়িতে ফোন আসে খবর, যে তার মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি লাঠি নিয়ে ওই শিক্ষিকা শিশুকে মারছেন। অভিভাবকরা অভিযোগ করেছেন, প্রণয়কেই নয়, বহু ছাত্রছাত্রীকে ওই শিক্ষিকা মারধর করতেন।
প্রণয়ের বাবা জানিয়েছেন, ছেলের আগে থেকে কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা ছিল না। গত রাতে খেলাধুলা করেই সে ঘুমিয়েছিল। তিনি প্রশ্ন তুলেছেন, কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল।
অন্ধ্র প্রদেশ পুলিশ ও স্কুলশিক্ষা দফতর দ্রুত তদন্ত শুরু করেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।



By













