• Home
  • জেলার খবর
  • মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক

মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পালাবদল ঘিরে রাজ্যের একাংশের মধ্যে উৎসবের আবহা এখনো রয়ে গিয়েছে। খুশির হাওয়া বইছে গেরুয়া শিবিরে। মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার পর একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, যার প্রশংসাও যেমন হচ্ছে, তেমনি হচ্ছে সমালোচনাও। তবে দিনের শেষে প্রাক্তন বিরোধী দলনেতা ময়দানে নেমেই যেভাবে কাজ করে চলেছেন, তা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।

তবে এই আবহে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে, এক মহিলার ইমেল আইডি ব্যবহার করে, হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এসটিএফ সূত্র মারফত জানা গিয়েছে যে সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ একটি হুমকিমূলক ইমেল আসে ভবানীপুর থানায়, যাতে দাবি করা হয়, আল কায়দার সঙ্গে যুক্ত এক মহিলার মাধ্যমে আত্মঘাতী হামলার পরিকল্পনা চলছে শুভেন্দু অধিকারীর উপর। এরপর তদন্ত করতে ময়দানে নামে স্পেশাল টাস্ক ফোর্স এবং প্রযুক্তিগত তদন্তের সূত্র ধরে হাসনেন আলি নামে এক যুবককে গার্ডেনরিচ এলাকা থেকে আটক করে পরে গ্রেফতার করা হয়।

শনিবার সাংবাদিক বৈঠকে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, যুবককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্তকারীদের দাবি, জেরায় ধৃতের তরফ থেকে স্বীকার করা হয়েছে যে তাঁর প্রত্যক্ষ যোগ নেই কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে এবং ব্যক্তিগত শত্রুতা থেকে এক মহিলাকে ফাঁসানোর জন্য তাঁর ইমেল আইডি ব্যবহার করা হয় এবং পাঠানো হয় হুমকি বার্তা। পুলিশের দাবি, পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল যুবকের তরফ থেকে আল কায়দার নাম ব্যবহার করে। একাধিক গুরুতর ধারায় রুজু করা হয়েছে মামলা। ঘটনার পর শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে বলে খবর।

Releated Posts

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top