• Home
  • জেলার খবর
  • “২২৬এর বেশি আসন পেয়ে জিতবো” প্রার্থী ঘোষণার আগে বড় দাবি মমতার

“২২৬এর বেশি আসন পেয়ে জিতবো” প্রার্থী ঘোষণার আগে বড় দাবি মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষনার আগে বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী দাবি তাঁর? তিনি দাবি করলেন যে ২২৬এর বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসবে ঘাসফুল শিবির। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে দল ক্ষমতায় না এলে টাকা পাওয়া যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২২৬এর বেশি আসন পেয়ে জিতবো আমরা।” তাঁর বক্তব্য, “আমাদের একশোর বেশি স্কিম আছে। টাকা পাওয়া যাবে না যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে।” পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে অফিসারদের তালিকা তৈরি করা হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে বসে।

অফিসার বদলি নিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন মেঘের আড়াল থেকে লড়ছেন লড়াইটা? সামনে আসুন। সভা করুন প্রকাশ্যে। সব অফিসারই আমাদের অফিসার। কোনও সম্ভাবনা নেই বিজেপির। আরো আসন সংখ্যা কমবে। মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়ে কিন্তু বেলাইন হয়ে যাবেন আপনারা। এটা বাংলার অস্মিতার লড়াই।”

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বদলি হওয়া প্রসঙ্গে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপিকে দায়িত্ব নিতে হবে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে।” প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “এত ভয় কেন যদি আপনার গণতন্ত্রের উপর ভরসা থাকে? রাজ্যে জল, বিদ্যুৎ কে দেখবে সবাই চলে গেলে? কিছু হলে এখন আমাকে বলবেন না টুটি চিপে ধরবেন বিজেপির। মেঘনাদের মতো যিনি রয়েছেন, তাঁকে বলবো, প্রার্থী হন না এখানে।”

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top