• Home
  • জেলার খবর
  • নন্দীগ্রামের পাশাপাশি কি ভবানীপুর থেকেও দাঁড়াবেন শুভেন্দু? জবাবে যা বললেন বিরোধী দলনেতা….

নন্দীগ্রামের পাশাপাশি কি ভবানীপুর থেকেও দাঁড়াবেন শুভেন্দু? জবাবে যা বললেন বিরোধী দলনেতা….

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে মিলল সমস্ত প্রশ্নের উত্তর। বাংলায় এসআইআর চালু হওয়ার পর প্রায় সকল রাজ্যবাসীর মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে কবে বিধানসভা নির্বাচন হবে বাংলার মাটিতে। রবিবার সেই উত্তর মিলল। কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে এবার দুই দফায় ভোট হবে – ২৩ ও ২৯ এপ্রিল। পাশাপাশি মে মাসে ৪ তারিখে গণনা হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়। 

যদিও এদিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সাংবাদিকদের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের অবস্থান তুলে ধরেন যে তিনি আদৌ এবারের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই জায়গা থেকে প্রার্থী হিসেবে দাঁড়াবেন কিনা। সম্প্রতি, এক সংবাদমাধ্যম জানা যাচ্ছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব চান যে বিজেপি বিধায়ক দুই আসন থেকে প্রার্থী হয়ে দাঁড়াক। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। 

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সরাসরি হ্যাঁ বা না কিছু বলেননি। তাঁর বক্তব্য, নন্দীগ্রাম থেকে লড়বেন, তবে এছাড়া যদি দলের তরফ থেকে তাঁকে অন্য কোনও আসলে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়, তাহলে সেখান থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত গেড়িয়া শিবির কি সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীকে নিয়ে। এবারও গতবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী কনটেস্ট দেখা যায় কিনা, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top