• Home
  • বিনোদন
  • শুভশ্রী দাঁড়াবেন প্রার্থী হয়ে? স্পষ্ট উত্তর রাজের

শুভশ্রী দাঁড়াবেন প্রার্থী হয়ে? স্পষ্ট উত্তর রাজের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে টলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে একজন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি, তিনি তাঁর স্বামী, তথা টলিউডের বিশিষ্ট পরিচালক ও তৃণমূল কংগ্রেস নেতা, রাজ চক্রবর্তীর পরিচালনায় ও রাজ্য সরকারের প্রযোজনায় ‘লক্ষ্মী এল ঘরে’তে অভিনয় করেছেন। তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালোবাসার পাত্রী, তা এখন সকলেরই জানা। এছাড়াও কয়েকদিন আগে নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাই এই মুহূর্তে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে কি তারকা অভিনেত্রীকে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে দাঁড়াতে দেখা যাবে? 

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’কে এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন রাজ। তিনি বলেন, “যদি ওর ভোটে দাঁড়ানোর ইচ্ছা থাকতো, তাহলে অনেক আগেই দাঁড়াতে পারতো।” এরপরই তিনি দাবি করেন যে দুজনে একসঙ্গে রাজনীতিতে যোগ দিলে সমস্যা তৈরি হবে। রাজ বলেন, “এই মুহূর্তে আমি আমার পরিবার থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। আমাদের কাজ বিনোদন বাণিজ্য নিয়ে। তাই এই মুহূর্তে যদি আমাদের পরিবার থেকে রাজনীতিতে দুজন মানুষ একসাথে আসে, তাহলে সমস্যা হয়ে যাবে।”

তিনি আরো বলেন, “দিদিকে হয়তো খুব ভালোবাসেন শুভশ্রী। তবে ও রাজনীতিতে যোগ দেবে বলে আমার কোনভাবেই মনে হয় না। কারণ এটা ঠিক করা রয়েছে যে আগামী এক বছরের জন্য ও কি কি কাজ করবে বিনোদন জগতে। এই মুহূর্তে কাজটাই আসল ওর কাছে। দিদি বলেছেন বলে ও অভিনয় করেছে ‘লক্ষী এল ঘরে’তে। কিন্তু আমার মনে হয় না ও আসবে রাজনীতিতে।” রাজনৈতিক জীবনের সমস্যার কথা তুলে ধরে রাজ বলেন, “রাজনীতিতে আসবে না ও। দুটো বাচ্চা আছে আমাদের বাড়িতে আর এখন অনেক রিস্ক রাজনীতিতে। জীবনটাকে খুব ঘেঁটে দেয়। বহু পার্থক্য এখনকার আর আগেকার রাজনীতির মধ্যে।”

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top