• Home
  • দেশ
  • কেরল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ কে? দিল্লির বৈঠকে বড় বার্তা

কেরল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ কে? দিল্লির বৈঠকে বড় বার্তা

Image

দেবজিৎ মুখার্জি: কেরল বিধানসভা নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রীর মুখ করবে কংগ্রেস? এই মুহূর্তে এই প্রশ্ন ঘোরাফেরা করছে সেই রাজ্যের রাজনৈতিক মহলে। এই আবহাওয়ায় শুক্রবার রাজধানীতে বৈঠক করা হয় হাত-শিবিরের তরফ থেকে। অনেকেই মনে করেছিলেন যে সেখান থেকে এই সংক্রান্ত কিছু বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যেমনটা ভাবা হয়েছিল, তেমনটা একেবারেই হয়নি।

জানা গিয়েছে, বৈঠকে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী জানিয়েছেন যে এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে ভোটাভুটির পর, যদি ইউডিএফ কিছু করতে পারে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে দলীয় কোন্দলের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাগার তরফ থেকে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষনা করলে হয়তো দলের অন্দরে অশান্তি বাড়তে পারে, তাই হয়তো তিনি এই পথে হেঁটেছেন। শুধু তাই নয়, হাই কমান্ডের তরফ থেকে কেরলের কংগ্রেস নেতাদের ঐক্য বজায় রাখতেও বলা হয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কাকে কেরল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ করা হয়।

এদিকে শুক্রবার বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে নিজের এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, “পরিবর্তনের জন্য কেরলের ৩.৬ কোটি মানুষ মুখিয়ে রয়েছে। কংগ্রেস এবং আমাদের ইউডিএফের অংশীদাররা প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যে প্রগতিশীল, উন্নয়নমুখী ও কল্যাণমুখী শাসন আনতে। আসন্ন বিধানসভা ভোটের জন্য অনুষ্ঠিত হয়েছে কেরলের কংগ্রেস নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক।” এই পোস্ট নজরে আসতেই কমেন্ট করা শুরু করেন নেটিজেনরা। সকলেই নিজেদের মতামত কমেন্টবক্সে শেয়ার করেন।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top