• Home
  • জেলার খবর
  • মমতার নিশানায় গুজরাটি যুবক কে? নিজের মুখে নিজের পরিচয় জানালেন সেই যুবক

মমতার নিশানায় গুজরাটি যুবক কে? নিজের মুখে নিজের পরিচয় জানালেন সেই যুবক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কারচুপির আশঙ্কায় বৃষ্টি মাথায় নিয়ে রাত ৮টা নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছান রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা, তার সামনে বিক্ষোভ চালানো হয় গেরুয়া শিবিরের তরফ থেকে। 

৪ ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। তিনি দাবি করেন যে বিজেপি কর্মীদের বিক্ষোভের মধ্যে উপস্থিত ছিলেন গুজরাটের এক যুবকও। মোবাইলে এক ভিডিও দেখিয়ে তাঁর বক্তব্য, “ঝগড়ার জায়গা নয় গণনাকেন্দ্রের বাইরের এলাকা। যে যুবক স্লোগান দিচ্ছেন, চেঁচামেচি করছেন, তিনি তো এসেছেন গুজরাট থেকে। আমার জায়গা এটা। আমি চাইলে জড়ো করতে পারি দশ হাজার লোক। আমার জায়গা এটা।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে গুজরাটি যুবকের কথা বলা হচ্ছে, তিনি আসলে কে? নিজেই ক্যামেরার সামনে মুখ খুললেন সেই যুবক। তাঁর নাম দীপ প্রজাপতি। তাঁর বক্তব্য, “আমি ভারতের নাগরিক। যেখানে খুশি যেতে পারি। আমার আত্মীয়র বাড়ি বাংলায়। এখানে বেড়াতে এসেছি আমি। এখানকার অবস্থা ভালো করেই আমি জানি। প্রতিবাদ করেছি এই পরিস্থিতি দেখে।” তবে তিনি কোথাকার বাসিন্দা, সেই প্রশ্ন করা হলে যুবক কাটিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top