• Home
  • জেলার খবর
  • “কোথায় পুষ্পা? কেন দেখা পাওয়া যাচ্ছে না?” জাহাঙ্গিরকে আক্রমণ শুভেন্দুর

“কোথায় পুষ্পা? কেন দেখা পাওয়া যাচ্ছে না?” জাহাঙ্গিরকে আক্রমণ শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার মসনদ এখন কাদের? ইতিমধ্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে সমস্ত রাজ্যবাসীর কাছে। তবে একটি আসনে রয়েছে উপনির্বাচন, যার পর স্পষ্ট হয়ে যাবে চূড়ান্ত ফলাফল। সেটি এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র ফলতা। আগামী ২১ তারিখ, সেখানে রয়েছে ভোট। নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে সেখানকার ভোটারদের। 

এই আবহে শনিবার ফলতায় বিজেপির নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কোথায় পুষ্পা? কেন দেখা পাওয়া যাচ্ছে না? এবার কাউকে করতে দেওয়া হবে না অশান্তি।” প্রাক্তন বিরোধী দলনেতার দাবি, মানবাধিকার কমিশনের তালিকায় জাহাঙ্গির খানের নাম ছিল ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায়। তাঁর বক্তব্য, “সাধারণ নির্বাচনের সময়ে যতো অভিযোগ এসেছে, সবকিছুরই ব্যবস্থা হবে।”

নাম না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “ফলতা আসার সময়ে বহু জায়গায় দাঁড়িয়েছি। অনেকে বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ভোট দিতে পারেননি ততদিন।” তবে এবার সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ঘাসফুল শিবিরের সেনাপতিকে নাম না নিয়ে নিশানা করে তিনি আরও বলেন, “মাননীয় ভাইপোবাবু, লিপস অ্যান্ড বাউন্ডসে কাল পুরসভা থেকে তথ্য আনলাম। ২৪টি সম্পত্তি রয়েছে কলকাতায়। বড় অফিস আমতলায়।” এদিন তিনি ভোটারদের ফলতার বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতাতে বলেন। এবার দেখার বিষয় যে ফলতায় কেমন ফলাফল করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। সেখানেও গেরুয়া ঝড়ে উড়ে যায় কিনা ঘাসফুল শিবির, সেটাই এখন দেখার।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top