• Home
  • জেলার খবর
  • “ঐক্যবদ্ধ হতে হবে” অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিরোধিতা নওশাদের

“ঐক্যবদ্ধ হতে হবে” অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিরোধিতা নওশাদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে” অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিরোধিতা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, নানা ক্ষেত্রে পিছিয়ে রাজ্য এবং সেগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে নানা ইস্যুতে যে ক্ষোভ জন্ম নিয়েছে, তা ধামাচাপা দিতেই এই বিল আনা হচ্ছে।

আগামী সোমবার, ২৯ জুন, বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডাদমন বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার, যা ঘিরে বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, জন্ম নিয়েছে নানা প্রশ্নও। শাসক শিবির এটাকে গুরুত্বপূর্ণ মনে করলেও তা মনে করছে না বিরোধীরা। বিষয়টিকে ঘিরে তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজনৈতিক তরজা।

ইতিমধ্যেই মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা এই বিলের বিরোধিতা করবে। এবার এই বিল প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “এটা শুধু সংখ্যালঘু নয়, আঘাত আসছে ভিন্ন সম্প্রদায়ের উপর। এখনঐক্যবদ্ধ হতে হবে আমাদের। রাজ্য পিছিয়ে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যে। তা নিয়ে আলোচনা প্রয়োজন। ধ্বংস হয়ে গিয়েছে রাজ্যে শিক্ষাব্যবস্থা। চরম বিরোধিতা করব আমরা এই বিলের।”

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি হলো ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে। ইতিমধ্যেই তা চালু হয়েছে গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো। এবার দেখার বিষয় যে বাংলায় তা চালু হলে কী হয়। কী বলে রাজনৈতিক দলগুলি বা এর বিরুদ্ধে কোনও বড় আন্দোলনের নামে কিনা বিরোধীরা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে।

Releated Posts

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top