• Home
  • জেলার খবর
  • ২১শে জুলাইয়ের কর্মসূচিতে ‘মণীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি কংগ্রেসের

২১শে জুলাইয়ের কর্মসূচিতে ‘মণীশ গুপ্ত ফাইল’ প্রকাশের দাবি কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর এবার ২১ জুলাইকে ফের নিজেদের বলে পালন করতে ময়দানে নেমেছে হাত শিবির, ওরফে কংগ্রেস। দলের এই কর্মসূচিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের। পাশাপাশি, দলের তরফ থেকেও ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। সব মিলিয়ে, ওই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কংগ্রেসের নেতা থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা।

শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাংবাদিক সম্মেলনে ২১ জুলাই ‘শহীদ মিনার চলো’ কর্মসূচি সংক্রান্ত যাবতীয় বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, “শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সংবিধান রক্ষা, ছাত্র-যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে এটি কংগ্রেসের ধারাবাহিক সংগ্রামেরও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে।” 

পাশাপাশি, ১৯৯৩ সালে যুব কংগ্রেসের মিছিলে পুলিশের গুলি চালানোর প্রসঙ্গ টেনে শুভঙ্কর সরকার ‘মণীশ গুপ্ত ফাইল’ প্রকাশ করার জোরালো দাবিও জানান। প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, “তখন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত (বর্তমানে তৃণমূল নেতা)। রাজ্যবাসীর অধিকার রয়েছে ওই দিনের ঘটনাপ্রবাহ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গুলি চালানোর পিছনের প্রকৃত সত্য জানার। তাই অবিলম্বে ‘মনীশ গুপ্ত ফাইল’ প্রকাশ করতে হবে জনসমক্ষে।” এছাড়া এদিন কর্মসূচির প্রধান আয়োজক হিসেবে প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তীকে মনোনীত করা হয় এবং কর্মসূচির পোস্টারও প্রকাশ করা হয়। এবার দেখার বিষয় যে এই কর্মসূচি থেকে রাজ্যে কোনও প্রভাবে ফেলতে পারে কিনা হাত শিবির।

Releated Posts

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top