• Home
  • জেলার খবর
  • “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে প্রধান বিরোধী দল হিসেবে কাজ করতে চাই”: আখরুজ্জামান

“মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে প্রধান বিরোধী দল হিসেবে কাজ করতে চাই”: আখরুজ্জামান

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে প্রধান বিরোধী দল হিসেবে কাজ করতে চাই” বিধানসভায় ‘নব তৃণমূল ব্লক’এর বিধায়করা বিরোধী দলনেতা বেছে নেওয়ার পর এমনটাই জানালেন প্রাক্তন মন্ত্রী, তথা নতুন পরিষদীয় দলের চিফ হুইপ, আখরুজ্জামান। শুধু তাই নয়, দলের বর্তমান পরিস্থিতি এমন কেন, সেই প্রশ্নের উত্তরও দেন রঘুনাথগঞ্জের বিধায়ক। অবশেষে তিনি নেত্রীকে আবেদন করেন এই পরিষদীয় দলকে মান্যতা দিয়ে তাঁদের পরিচালনা করতে। 

সাংবাদিক বৈঠক করে নব্য তৃণমূলের পরিষদীয় দলের নেতারা পরিষ্কার করে দেন যে তাঁরা কাজ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে। নতুন পরিষদীয় দলের চিফ হুইপ আখরুজ্জামান বলেন, “আমরা সকলে এখানে তৃণমূলের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তা নিয়ে কোনও সংশয় নেই আমাদের মধ্যে।” এরপর যখন প্রশ্ন করা হয় যে তাহলে আজ পরিস্থিতি এমন কেন, তাতে তিনি জানান যে তৃণমূল পরিষদীয় রাজনীতি জানে না বলে প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং তাতে মুখ পুড়েছে দলের এবং সেই কারণেই তাঁদের এগিয়ে আসা। 

আখরুজ্জামান বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দু’বার ডাকার পর গিয়েছিলাম আমরা। কিন্তু সেখানে পরিষদীয় দলনেতা সঠিকভাবে নির্বাচন করা হয়নি। তৃণমূল পরিষদীয় রীতিনীতি জানে না বাজারে প্রশ্ন ওঠে। এতে মুখ পুড়েছে দেশের অন্যতম বৃহত্তম দলের। তা সামাল দিতে আমাদের এগিয়ে আসা।” অবশেষে নেত্রীর কাছে তাঁর আবেদন, “তিনি আমাদের পরিচালনা করুন এই পরিষদীয় দলকে মান্যতা দিয়ে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মান্যতা দেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top