• Home
  • দেশ
  • এআই সম্মেলনে টি-শার্টহীন বিক্ষোভ: গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব

এআই সম্মেলনে টি-শার্টহীন বিক্ষোভ: গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব

Image

দেবজিৎ মুখার্জি: এআই সম্মেলন চলাকালীন যুব কংগ্রেস কর্মীদের টি-শার্ট খুলে বিক্ষোভের ঘটনায় এবার গ্রেফতার করা হলো যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবকে। সোমবার রাতে তাঁকে লম্বা সময় ধরে জেরা করা হয় বলে খবর। এরপর মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করা হয় তিলক মার্গ থানায়। ইতিমধ্যেই এই ঘটনায়  বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে টি-শার্ট খুলে বিক্ষোভের ঘটনায় থানায় ডেকে জেরা করা হয় উদয় ভানু চিবকে। অন্তত ১৫ ঘণ্টা ধরে প্রশ্ন করা হয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে। পুলিশের দাবি, তিনি সাহায্য করেননি তদন্তকারীদের, বরং বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরপরই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। 

প্রসঙ্গত, গত শুক্রবার যখন এআই সম্মেলন চলছিল এবং সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। 

ঘটনার প্রতিবাদ জানাতে ইন্দোরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। দুই পক্ষের এই লড়াইয়ে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ আরো অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিজের বক্তব্যে কংগ্রেসের তীব্র নিন্দা করেছেন। তবে শুধু বিজেপি নয়, অন্যান্য বিজেপি বিরোধী দলও কংগ্রেসকে সমর্থন জানায়নি এই কীর্তির জন্য। যদিও হাত শিবির নিজেদের সিদ্ধান্তে অনড়। তাদের সাফ কথা, সাওয়াল করা বন্ধ হবে না। তদন্ত এখনো চলছে এবং বাড়ছে গ্রেপ্তারির সংখ্যা।

এবার দেখার বিষয় যে এই ঘটনায় আর কাদের নাম উঠে আসে আগামীদিনে। আর কি হাতে লাগে তদন্তকারীদের বা এর পেছনে কোন বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কিনা? এই জাতীয় একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে জাতীয় রাজনীতিতে। এবার দেখার যে কি বেরিয়ে আসে।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top