• Home
  • জেলার খবর
  • রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে জঙ্গিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে জঙ্গিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো জঙ্গিপুরে। 

সিসাতলা এলাকায় মিছিল পৌঁছাতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয় গান বাজানো নিয়ে। কম সময়ের মধ্যেই তা সংঘর্ষের রূপ নিয়ে নেয়। অভিযোগ ওঠে মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার। চোখের নিমেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

অন্যদিকে, বড় শোভাযাত্রা ফুলতলা মোড় পৌঁছাতেই ফের শুরু হয় সংঘর্ষে। ফলের দোকানে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও আরপিএফ। পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে বাহিনী হস্তক্ষেপ করায়। জোরদার করা হয়েছে এলাকায় টহলদারি। এবার দেখার বিষয় জল কতদূর গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top