• Home
  • জেলার খবর
  • “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন” মোদিকে পাল্টা চন্দ্রিমার

“শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন” মোদিকে পাল্টা চন্দ্রিমার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের দায়ী করেছেন তিনি। এরপরই পাল্টা দেওয়া হয় ঘাসফুল শিবিরের তরফ থেকে।

গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তাদের বক্তব্য, লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে মহিলা ৩১ জন, যা প্রায় ১৩ শতাংশ। অন্যদিকে, তৃণমূলের ২৯ জন সাংসদের মধ্যে মহিলা ১১ জন, যা প্রায় ৩৮ শতাংশ। এই পরিসংখ্যান তুলে ধরে ঘাসফুল শিবিরের দাবি, বাস্তবে তারা অনেকটাই এগিয়ে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, “নিজে ধর্ম আগে পালন করুন। পরে অন্যকে নিয়ে কথা বলবেন।” পাশাপাশি, তাঁর অভিযোগ, আসল উদ্দেশ্য আড়ালের চেষ্টা হচ্ছে মহিলা সংরক্ষণের নামে। তিনি বলেন, “এটা তো মহিলা সংরক্ষণ বিল ছিল না। উনি বোকা ভাবছেন মহিলাদের। মায়ের গর্ভে সকলকেই জন্মাতে হয়। কারণ নেই মহিলাদের এত বোকা ভাবার। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top