দেবজিৎ মুখার্জি, কলকাতা: চিকিৎসক বদলি বিতর্কে আদালতে বড় ধাক্কা খেলো রাজ্য স্বাস্থ্য দফতর। হাই কোর্টের রায়ে বাতিল করা হলো চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার ট্রান্সফার নির্দেশ। কোর্টের পর্যবেক্ষণ, বিশাল ত্রুটি ছিল স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তে।
শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি ঋতব্রতকুমার মিত্র। কোর্টের বক্তব্য, নির্ধারিত নিয়ম ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর মানা হয়নি চিকিৎসকদের অন্য কোথাও পোস্টিংয়ের ব্যাপারে। সুতরাং আইনি দৃষ্টিতে সেই সিদ্ধান্ত মজবুত নয়।
প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য দফতর অন্য হাসপাতালে বদলি করেছিল দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান তাঁরা। চিকিৎসকদের অভিযোগ ছিল, এই বদলি করা হয়েছে কাউন্সিলিং পদ্ধতি না মেনে এবং গুরুত্ব দেওয়া হয়নি তাঁদের পছন্দের জায়গাকে। আগেই মামলার প্রেক্ষাপটে হাই কোর্টের তরফ থেকে বাতিল করা হয়েছিল চিকিৎসক অনিকেত মাহাতোর বদলির নির্দেশও।



By










