দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্য সরকারের হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র বিরুদ্ধে এবার পথে নামতে চলেছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে হাওড়া, শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশন লাগোয়া এলাকায়।
মঙ্গলবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ, “বুলডোজার দিয়ে হকারদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে এই সরকার ছিনিমিনি খেলছে।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিশেষভাবে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের।
এর প্রতিবাদ জানাতে আগামী ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জ সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি হবে তৃণমূল কংগ্রেসের। বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, রাস্তায় নেমে বিজেপির এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।



By










