• Home
  • জেলার খবর
  • দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হইচই পড়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই পথে নেমে প্রচার চালু করে দিয়েছেন রাজনৈতিক দলের প্রার্থীগুলি। পাশাপাশি, প্রতিনিয়ত একে অপরকে আক্রমণ করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। এক কথায় বলতে গেলে, রাজ্য রাজনীতি একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভোটকে ঘিরে। 

এমন পরিস্থিতিতে বিপাকে পড়লেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরের এই দাবাং নেতার বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে সম্প্রতি তাঁর এক মন্তব্যকে কেন্দ্র করে।

কী বলেছিলেন দিলীপ ঘোষ? কদিন আগে তিনি প্রচারে গিয়ে খড়্গপুরের আইসির প্যান্ট ভিজিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, যা জনসম্মুখে আসতেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে পৌঁছে যায়। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কমিশনে অভিযোগ করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। দিলীপ ঘোষের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে এবং আর্জি করা হয়েছে পদক্ষেপের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top