• Home
  • জেলার খবর
  • তোলাবাজি, কাটমানির অভিযোগে গ্রেফতার গড়ফা এলাকার তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি, কাটমানির অভিযোগে গ্রেফতার গড়ফা এলাকার তৃণমূল কাউন্সিলর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত বিধানসভা নির্বাচনে ভরাডুবি ভুলে সবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমেছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। এই আবহে ফের ধাক্কা খেলো ঘাসফুল শিবির। গ্রেপ্তার হলেন আরও এক দলীয় কাউন্সিলর। তিনি গড়ফা এলাকার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। মঙ্গলবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে তিলোত্তমায় গত ২৪ ঘন্টায় মোট দুজন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলেন।

অভিযোগ, যখন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তখন অরিজিৎ দাস ঠাকুর এলাকার প্রমোটার ও ব্যবসায়ীদের থেকে টাকা তুলতেন, যা লোকে শাসকদলের কাউন্সিলর বলে মুখে বলতে পারতেন না। এখানেই শেষ নয়, বহুদিন ধরেই তোলাবাজি চলত এলাকার নির্মাণকাজ ও ব্যবসাকে কেন্দ্র করে এবং প্রায় প্রতিটা ক্ষেত্রেই চাওয়া হতো কাটমানি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল কাউন্সিলরের বিরুদ্ধে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য অরিজিৎ দাস ঠাকুরকে ডেকে পাঠানো হলে তিনি মঙ্গলবার থানায় আসেন। তাঁকে লম্বা সময় ধরে জেরা করার পর গ্রেফতার করা হয়। বুধবার ধৃত কাউন্সিলরকে আদালতে তোলা হবে বলে খবর। শহরে গত ২৪ ঘন্টায় শাসকদলের মোট দুই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। গতকালই তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে নারকেলডাঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করেছে ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকে। পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, কাউন্সিলরের গ্রেফতারি নিয়ে বর্তমানে ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে বিষয়টি কি রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top