• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের জন্য তৈরি করা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা

দ্বিতীয় দফার ভোটের জন্য তৈরি করা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোন ফাঁক রাখতে চাইছে না কমিশন।

লালবাজারের নির্দেশিকা অনুসারে, মোট ৩৮ হাজার ২৯৭ জন পুলিশ কর্মী মোতায়েন করা হবে দ্বিতীয় দফার ভোটে। শুধু তাই নয়, নির্বাচনী দায়িত্বে থাকবে প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের পরিকল্পনা অনুসারে অজস্র বাহিনী মোতায়েন করা হবে বারাসত, ব্যারাকপুর , ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া গ্রামীণ, কৃষ্ণনগর, রানাঘাট, হুগলী গ্রামীণ, পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায়।

বিশেষ নজর রাখা হচ্ছে কলকাতার ক্ষেত্রে। মহানগরে মোট পুলিশ কর্মীর সংখ্যা হবে ৭ হাজার ২৪১। এছাড়াও কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে বিধাননগর, হাওড়া, চন্দননগর ও আসানসোল-দুর্গাপুরের ক্ষেত্রেও। যে বুথগুলিতে স্পর্শকাতর, সেখানে যাতে নজরদারি, টহলদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বজায় থাকে, তার জন্য বেশকিছু কৌশল নেওয়া হচ্ছে। ধাপে ধাপে বাহিনী পৌঁছানো শুরু করবে ২৪ এপ্রিল থেকে এবং মোতায়েন পুরো করার নির্দেশ দেওয়া হয়েছে ২৬ এপ্রিলের মধ্যেই।

Releated Posts

‘ব্যান কালচার’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল

রুদ্রনীলের অভিযোগ, অতীতে একাধিক শিল্পী বঞ্চিত হয়েছেন কাজের সুযোগ থেকে। তাঁর আরো বক্তব্য, এর নেপথ্যে মত প্রকাশের স্বাধীনতার…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

তিনি বলেন, “উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। পারি না হারতে। এখন সেই অবস্থা ওর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top