• Home
  • জেলার খবর
  • এবার হেলিকপ্টারে করে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখবেন সিইও

এবার হেলিকপ্টারে করে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখবেন সিইও

Image

দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন।  ভোটকে সামনে রেখে রাজ্য রাজনীতির রুপ দিনদিন পাল্টা শুরু করেছে। ভোটারদের মাঝে পৌঁছাতে একাধিক কর্মসূচি নিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি। বাম, কংগ্রেস সহ বাকিরাও নিজেদের মতো করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে। এক কথায়, রণক্ষেত্রের চেহারা নিয়েছে পশ্চিমবঙ্গ। 

এই আবহে ভোটপ্রস্তুতি কেমন, বিষয়টি হেলিকপ্টারের চড়ে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে ঘুরে ভোটপ্রস্তুতি দেখছেন। এতদিন সড়কপথে তাঁর যাতায়াত চলছিল এবং তাতে খানিকটা বেশি সময়ই লাগছিল। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি হেলিকপ্টারে করে বিষয়টি দেখবেন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের আগে ২০ ও ২১ এপ্রিল বেশ কয়েকটি জেলায় যাবেন সিইও। জানা গিয়েছে, এই দুদিন তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর, মালদহ, উত্তর দিনাজপুর ও কোচবিহারে এবং ভোটপ্রস্তুতি প্রত্যক্ষভাবে খতিয়ে দেখবেন। 

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচন চলাকালীন ও তারপর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছিল হিংসার চিত্র। প্রাণ হারিয়েছিলেন অনেকে। তবে গত লোকসভা নির্বাচন চলাকালীন বা তারপর কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সেই ধারা বজায় রাখতে উঠেপড়ে লেগেছে কমিশন। একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি সামনে রেখে। ভোট যাতে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে হয়, তার জন্য জেলায় জেলায় ঘুরে ব্যবস্থা খতিয়ে দেখছেন সিইও।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top