• Home
  • জেলার খবর
  • এবার ডিম হামলার শিকার হলেন জয়প্রকাশ মজুমদার

এবার ডিম হামলার শিকার হলেন জয়প্রকাশ মজুমদার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার ডিম হামলার শিকার হলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। দুদিন আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল বিধাননগর উত্তর থানার পুলিশের তরফ থেকে ফ্ল্যাট জবরদখল ও তার মালকিনকে হুমকির অভিযোগে। শুক্রবার যখন পুলিশ তাঁকে সেখানে নিয়ে যায় তল্লাশির জন্য, তখন তিনি ভ্যান থেকে নামতেই তাঁকে ঘিরে ফেলেন ক্ষুব্ধ জনতা এবং তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। কোনোরকমে পাশ কাটিয়ে তাঁকে ফ্ল্যাটে ঢোকানো হয়।

যদিও এই প্রথমবার নয়, এর আগেও জনরোষের মুখে পড়তে হয়েছিল জয়প্রকাশ মজুমদারকে। ২০১৯ সালের ভোটে যখন তাঁকে করিমপুর থেকে প্রার্থী করা হয়েছিল বিজেপির তরফ থেকে, সেই সময়ে তাঁকে লাথি মেরে কচুবনে ফেলে দেওয়া হয়েছিল উত্তেজিত জনতার তরফ থেকে। তা চোখের নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। পরে অবশ্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার ফের তিনি জনরোষের মুখে পড়লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top