দেবজিৎ মুখার্জি, হাওড়া: শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৌকাভ্রমণ করেন কলকাতার গঙ্গাবক্ষে। সেই ছবি তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতেও। তা নিয়ে তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভোটের জন্য নামো রাজনীতি করতে এসেছেন।
হাওড়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “মিলিয়ে নিন বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা। পরিষ্কার বাংলার গঙ্গা। তাই সকালবেলায় হাওয়া খেয়েছেন নৌকাবিহার করে। আপনি একবার ডুব দিয়ে আসবেন যমুনা নদীতে গিয়ে দিল্লিতে। পুরো দূষিত দিল্লির যমুনা।”
পাশাপাশি, নামোকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজনীতি ভোটের মধ্যে। ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন। স্বাগত আপনাকে। আমিও গঙ্গা বিহার করতে করতে যাই চন্দননগরে পুজোর সময়ে। আপনি একবার ডুব দিয়ে আসবেন যমুনা নদীতে গিয়ে দিল্লিতে। পুরো দূষিত দিল্লির যমুনা। সামলাতে পারেন না আপনি যমুনা, আর গঙ্গাবিহার করছেন বাংলায় এসে।”



By










