• Home
  • জেলার খবর
  • “এটা ঠিক নয়……..” টিকিট না পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু যা বললেন…..

“এটা ঠিক নয়……..” টিকিট না পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু যা বললেন…..

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি কর্মীরা। এমনকি সল্টলেকের অফিসেও তাঁর আঁচ পড়েছে। সেখানেও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গেরুয়া শিবিরের কর্মীরা। এবার প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ জায়া রিঙ্কু মজুমদার। নাম না করে দলের বেশ কয়েকজন নেতাকে তিনি আক্রমণ করেছেন এবং প্রশ্ন তুলেছেন প্রার্থী বাছাইয়ের কাজ নিয়ে।

রিঙ্কু মজুমদারের অভিযোগ, “সুযোগ দেওয়া উচিত ছিল নতুনদের। এটা ঠিক নয় যে একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হলো। হয়তো এখানে সার্ভে হয়নি নিউটাউন বিধানসভাতে যাঁকে প্রার্থী করা হয়েছে। যেহেতু অনেকগুলো বিধানসভা, সেই কারণে স্কিড করে গেছে হয়তো। কারণ এখানকার প্রার্থীকে কখনো তৃণমূলের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতির।”

দিলীপ জায়া আরো বলেন, “যখন ২-৪টে টিকিট নিয়ে যাচ্ছে একটা পরিবার থেকে, তখন অন্যদেরও যে পরিবার আছে, তাদের বোঝা উচিত ছিল। আমার স্বামী একাধিক নেতা-মন্ত্রী তৈরি করেছেন। উনি সাধারণ কেউ নন। তাইলে একটু কনসিডার করতে পারতো সে যখন বলেছিল তার থেকেও এগিয়ে রয়েছে তার স্ত্রী। নতুনদের প্রত্যেকবার সুযোগ দেওয়া উচিত। কেন বারবার দেওয়া হচ্ছে তাদের যারা হারছে? কোনও আশা করছি না আর। ছেড়ে দেবো রাজনীতি দরকার হলে।”

Releated Posts

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top