• Home
  • জেলার খবর
  • “বিজেপির প্ল্যান এটা” দলীয় কর্মীদের বার্তা মমতার

“বিজেপির প্ল্যান এটা” দলীয় কর্মীদের বার্তা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলছে ভোট গণনা। বিজেপির জয় কার্যতা নিশ্চিত। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় সকলকে নিশ্চিন্ত থাকতে বললেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “বিজেপির প্ল্যান এটা। ওদেরগুলো প্রথম দু’-তিন রাউন্ড দেখাবে, পরে দেখাবে আমাদেরগুলো। বহু জায়গায় দু’-তিন রাউন্ড কাউন্টিংয়ের পর ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। সাতটি মেশিন কল্যাণীতে ধরা পড়েছে, কোনও মিল নেই যেখানে। এটা জোর করে করানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। চারিদিকে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের উপরে। অফিস ভাঙছে, দখল করছে জোর করে। যে সমস্ত আসন জিততে পারে এসআইআরের নাম করে, দখল করেছে সেই সমস্ত। যে সব আসনে আমরা এখনও এগিয়ে আছি, সেটা বলছে না। খাওয়াচ্ছে মিথ্যা খবর।”

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সকল পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টকে বলব, কোনও কারণ নেই মন খারাপ করার। আমি বলেছি, আপনারা জিতবেন সূর্যাস্তের পরে। কাউন্ট হয়েছে তিন-চার রাউন্ড। তখন আপনারা জিতবেন। ‘ওয়েট অ্যান্ড ওয়াচ। কেউ ভয় পাবেন না আপনারা। নিশ্চিন্তে থাকুন। আমরা লড়বো বাঘের বাচ্চার মতো।”

Releated Posts

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top