নীরবে দান করতেন এই শিল্পী

Image

হাফিজুর রহমান: মহম্মদ রফির উপর একটি লেখার জন্য গিয়েছিলাম জুহুর আনন্দম বাংলোতে, কথায় কথায় মান্নাদা অনেক কথা বলেছিলেন। টেপ ব্যবহার করতে দেননি তবু এতদিন আগের কথা এখনও স্পষ্ট মনে আছে। মান্নাদা রফির কথা বলতে গিয়ে বারবার উদাস হচ্ছিলেন, জানিয়েছিলেন অনেক অজানা তথ্য, অনুজ গায়ক সম্পর্কে।

একটা ঘটনা সমন্ধে বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মান্নাদা। গল্পটি তিনি শুনেছিলেন রফিসাবের সেক্রেটারি জাহির ভাইয়ের কাছে , সেটি এতদিন পর এই প্রথম সামনে আনছি। একবার রফিসাব কোথাও যাচ্ছিলেন রাস্তার ক্রসিংয়ে গাড়ি থামলে এক ভিখারিণী সামনে দাঁড়িয়ে হাত পাতলো, রফি পকেটে হাত দিয়ে না দেখেই একতাড়া নোট হাতে দিলেন, ভিখারি দুহাত তুলে আশীর্বাদ করলো রফি কিছু না বলে ভিখারিণীর হাত টেনে নিজের মাথায রাখলেন। এরপর না দেখেই টাকা খরচ করছেন অনুযোগ করেন তার সঙ্গী সেক্রেটারি জাহির, রফিসাব এরপর যা বললেন সেটি পার্থিব জীবনের কথা নয় বরং সংসারের মোহ থেকে মুক্ত এক ফকিরের কথা।

রফিসাব যেমন মানুষ ছিলেন তার প্রমাণ পাওয়া যায় তার উত্তরে। রফি বলেছিলেন আল্লা অমাকে গুণে টাকা দেননি। আল্লার বান্দাকে দিলে টাকার হিসেব করব কেন? এরপর চোখের জল মুছে_মান্নাদা বলেছিলেন ভালো শিল্পি হতে গেলে ভাল মানুষ হতে হয। আপনারা কি মান্নাদার সঙ্গে সহমত? জানার আগ্রহ রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top