• Home
  • খেলা
  • “ওদের সাহস নেই” বিশ্বকাপ বয়কট হুমকি নিয়ে পাকিস্তানকে খোঁচার রাহানের

“ওদের সাহস নেই” বিশ্বকাপ বয়কট হুমকি নিয়ে পাকিস্তানকে খোঁচার রাহানের

Image

দেবজিৎ মুখার্জি: পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নাটক নিয়ে এবার মুখ খুললেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। কী বললেন তিনি? এক ওয়েবসাইটের শোতে তাঁর বক্তব্য, মুখে যতই পাকিস্তান বয়কট করার কথা বলুক না কেন, কিন্তু সেই সাহস তাদের নেই। শুধু তাই নয়, এর সঙ্গে রাহানে এটাও দাবি করেন যে মহসিন নকভিরা বয়কটের পথে হাঁটবেন না এবং বিশ্বকাপে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বয়কট করার পর পাকিস্তানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে তারাও বয়কটের পথে হাঁটবে। তবে বিশ্বকাপ দলে কারা থাকবে, সেটা অবশ্য ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পিসিবি প্রধান মহসিন নকভি নাকি ক্রিকেটারদের জানিয়েছেন যে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হলে তারা বিশ্বকাপ বয়কট করবে। যদিও পাল্টা চাল দেওয়া হয় আইসিসির তরফ থেকে তাদের চাপে ফেলার। বয়কট করলে কি সমস্যা হতে পারে তাদের, তার কাউন্সিল সূত্র মারফত জানিয়ে দেওয়া হয়েছে। 

এবার এই পর্ব নিয়ে মুখ খুললেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। এক ওয়েবসাইটের শোতে তিনি বলেন, “আমার মনে হয় না বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে ওরা।” এর সঙ্গে খোঁচা দিয়ে তিনি বলেন, “সেই সাহস কি ওদের রয়েছে?” অবশেষে জোর গলায় রাহানে দাবি করেন যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে। তিনি বলেন, “আবারো বলছি যে ওরা বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নেবে না। খেলবেই ওরা বিশ্বকাপ।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি করে পাকিস্তান।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top