• Home
  • দেশ
  • রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

Image

দেবজিৎ মুখার্জি: কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী আজ ৫৫ বছরে পা ফেললেন। সেই উপলক্ষে দেশের নানা প্রান্তে তাঁর জন্মদিন পালন করছেন হাত শিবিরের নেতা-কর্মীরা। রাজনীতির ময়দানে একে অপরের শত্রু হলেও এই বিশেষ দিনে রাগাকে শুভেচ্ছা জানাতে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট করে সোনিয়া পুত্রকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানান, যা চোখের নিমেষে ছড়িয়ে পড়েছে চারিদিকে। 

নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী জিকে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” প্রধানমন্ত্রীর এই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে এবং এরপর তাতে শুরু হয় কমেন্টের বন্যা। অনেকেই অনেকরকম মত পেশ করেছেন কমেন্ট বক্সে। আবার অনেকে রাজনীতির প্রসঙ্গও টেনে এনেছেন বিষয়টি নিয়ে। তবে দিনের শেষে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা জানানো বেশ প্রশংসা কুড়িয়েছে।

প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে বরাবরই এক বড় আলোচনার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দুজনেই প্রতিনিয়ত একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলেছেন কোনো না কোনো ইস্যুতে। এই মুহূর্তে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছে হাত শিবির। যদিও এর আগেও একাধিকবার রাহুলকে পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সুতরাং দেখার বিষয় যে এই জাতীয় বড় কর্মসূচির দ্বারা হাত শিবির প্রভাব ফেলতে পারে কিনা। কী হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।

Releated Posts

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top