• Home
  • জেলার খবর
  • “তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বলুন বাংলার মুখ্যমন্ত্রী হব আমি” কেন এমন বললেন মমতা?

“তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বলুন বাংলার মুখ্যমন্ত্রী হব আমি” কেন এমন বললেন মমতা?

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি এক আলাদা রূপ নিয়েছে। যুদ্ধের ময়দানের রূপ নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। একদিকে যেমন রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি অন্যদিকে বঙ্গ বিজেপির হয়ে রাজ্যে লাগাতার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্যান্য প্রভাবশালীরা। 

এই আবহে সোমবার সিউড়িতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজের মতো এদিনও তাঁর বার্তা শোনার জন্য দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল দেখার মতো। মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ দেন তৃণমূল সুপ্রিমো। 

হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদিজি বলছেন ২৯৪ আসনের প্রার্থী উনি। বেশ তো, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বলুন বাংলার মুখ্যমন্ত্রী হব আমি।” এরপরই তিনি প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে, “আপনি কি দেশের প্রধানমন্ত্রী হতে চান না কি বাংলার মুখ্যমন্ত্রী? পরিষ্কার করে দিন।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top