দেবজিৎ মুখার্জি, কলকাতা: “পুরো পার্টিটাই জালি” বিরোধী দলনেতা রেজোলিউশনে সই জাল কাণ্ড নিয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস দলটি উঠে যায়, ততই মঙ্গল রাজ্যের জন্য। এখানেই শেষ নয়, তুমি ঘাসফুল শিবিরকে জঙ্গি সংগঠনের তকমাও দেন। তাঁর মতে, জঙ্গি সংগঠনের মতো কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি একাধিক ইস্যুতে উত্তপ্ত। তার উপর নয়া সংযোজন, সই জাল কাণ্ড। ঘটনা জনসম্মুখে আসতেই অস্বস্তি আরো বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের। তার উপর পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করা। বিষয়টি নিয়ে এই মুহূর্তে জোর আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে। বলা ভালো, উত্তেজনা চরমে পৌঁছেছে রাজনৈতিক মহলের।
এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়, শুরু হয়েছে মুষল পর্ব। যত তাড়াতাড়ি দলটা উঠে যায়, ততই মঙ্গল বাংলার পক্ষে।” তাঁর সংযোজন, “পার্টিটাকেই ব্যান করা উচিত অপকর্মের জন্য। ব্যান করে দেওয়া উচিত ওদের প্রতীক। তৃণমূল কংগ্রেস কাজ করে জঙ্গি সংগঠনের মতো।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “সবাইকে চুরি করতে শিখিয়েছেন। এখন ভোগ করতে হবে তার ফল। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। রাখাল স্কুলে খাতা বই পেনসিল চুরি করত সবার। যেদিন ধরা পড়ল, সেদিন মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল মাসির কানে কথা বলার বাহানায়। বলল মাসি আমাকে চুরি করতে শিখিয়েছ তুমিই। এখনও বাকি আছে পিসির কান কাটা।”



By














