• Home
  • জেলার খবর
  • সাংবাদিক বৈঠক করতে চলেছে কমিশন, হতে চলেছে বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণের ঘোষণা

সাংবাদিক বৈঠক করতে চলেছে কমিশন, হতে চলেছে বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণের ঘোষণা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার ঘোষণা হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন এবং সেখানেই জানিয়ে দেওয়া হবে বলে খবর। দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নেতৃত্বাধীন পুরো বেঞ্চ।

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। একাধিক ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে গেরুয়া শিবির নিয়মিত দাবি করে চলেছে যে এবার তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বে শাসকদলকে। অন্যদিকে, আবার ঘাসফুল শিবিরের বক্তব্য, আরো বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। এক কথায় বলতে গেলে, ভোটের হাওয়া বইছে গোটা বাংলায় এবং এখন থেকেই একপ্রকার যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্যে।

এর মাঝেই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। বিশেষ করে এসআইআর চালু হওয়ার পর থেকেই রাজ্যবাসীদের মধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে রবিবার সমস্ত অপেক্ষার অবসান হবে। কমিশনের তরফ থেকে ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। বাংলার পাশাপাশি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর। 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্র মারফত জানা গিয়েছে যে ভোটের দফা এবার কমতে পারে আগেরবারের থেকে। পশ্চিমবঙ্গে এবার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ২-৩ দফায়, যার প্রথমটি হবে নববর্ষের পর। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে দফা কম করা হলেও বাংলায় পলিটিক্যাল ভায়োলেন্সের কথা মাথায় রেখে এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিয়োগ করা হবে অজস্র কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি জ্ঞানেশ কুমার নেতৃত্বাধীন পুরো বেঞ্চ কলকাতায় এসে সকল দলের সঙ্গে বৈঠক করেছিল। সব দলই বৈঠকে এক থেকে দুই দফায় ভোট করানোর কথা বলেছিল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আজ কি ঘোষণা করা হয়।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top