• Home
  • জেলার খবর
  • ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে উগ্র পরিস্থিতি ফলতায়। চরম উত্তেজনা হাসিমনগর এলাকায় গেরুয়া শিবিরের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে। হুমকি ও হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। 

স্থানীয় পদ্ম শিবিরের সমর্থকদের অভিযোগ, যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই হামলা চালানো হচ্ছে তাঁদের উপর এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা হাসিমনগর এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন টানা দ্বিতীয় দিন। পরিস্থিতি টানা উত্তপ্ত হয়ে ওঠায় বড় সংখ্যা কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায়। সাঁজোয়া গাড়িও দেখা যায় সাথে।

বিক্ষোভকারীদের বক্তব্য, এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ এক পঞ্চায়েত প্রধানকে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাসফুল শিবিরের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই অভিযোগকে ঘিরে বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top