জয় নিয়ে আত্মবিশ্বাসী তাপস রায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে শেষ হয়ে গেছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এখন সকল রাজ্যবাসীর নজর রয়েছে ৪ মের উপর। কে সরকার গঠন করবে? এই মুহূর্তে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। কেউ মনে করছেন ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আবার অনেকের মতে এবার বাংলায় চলবে বিজেপির শাসন। সব মিলিয়ে, উত্তেজনা একেবারে আলাদা পর্যায়ে পৌঁছে গিয়েছে সকল রাজ্যবাসীর।

এই আবহে নিজের জয়ের সম্ভাবনা কতটা, সেই ব্যাপারে ‘টিভি ৯ বাংলা’কে সাক্ষাৎকারে জানালেন বিজেপি প্রার্থী তাপস রায়। কী বললেন তিনি? জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। তাঁর দাবি, তিনি বেশ ভালো মার্জিনেই জিতবেন। পাশাপাশি, শ্রেয়া পান্ডের পিতা, তথা প্রয়াত তৃণমূল নেতা, সাধন পান্ডের সঙ্গে ভালো সম্পর্ক নিয়েও কথা বলেন তাপস রায়। 

জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, “কত মার্জিনে জিতবো, করিনি সেই হিসেব। তবে জিতবো ভালো মার্জিনেই।” সাধন পান্ডের সঙ্গে ভালো সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একসঙ্গে রাজনীতি করতাম ছাত্র পরিষদ থেকে। সম্পর্ক ছিল।” এবার দেখার বিষয় যে তিনি যা দাবি করছেন, তা সত্যি হয় কিনা। তিনি জেতেন কিনা, সেটাই এখন দেখার।

Releated Posts

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে অবস্থানে বিক্ষোভ শশী-কুণালের

স্ট্রংরুমের অন্দরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে অবস্থানে বিক্ষোভে বসলেন রাজ্যের শাসকদল তৃণমূল…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে” বুথ ফেরত সমীক্ষা নিয়ে বললেন মমতা

তাঁর বক্তব্য, “আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে যা দেখানো হচ্ছে টেলিভিশনে, তার অনেকটাই পরিকল্পিত। ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর, দুটি আসনেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে আমাকে একটি আসন…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ভরসা রাখুন দিদির প্রতি” জায়গায় জায়গা হামলা নিয়ে বার্তা মমতার

তাঁর বক্তব্য, “সকলে শান্ত থাকবেন, সংযত থাকবেন। ভরসা রাখুন দিদির প্রতি। ভরসা রাখুন বাংলা মানুষের প্রতি। বাংলার মা-মাটি-মানুষের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top