• Home
  • বিনোদন
  • শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস

শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে, নিউ আলিপুর থানার পুলিশের হাতে, বাড়ি থেকে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, পুলিশের এই পদক্ষেপ রিজেন্ট পার্ক এলাকার এক বাসিন্দা, যিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট, তাঁর অভিযোগের ভিত্তিতে। 

অভিযোগ, বছর দুয়েক ধরে কোনও কাজ না পাওয়ায় সেই মহিলা কাজ করতে চাইলে টাকা দাবি করা হয় তাঁর থেকে। এখানেই শেষ নয়, না দিলে ভবিষ্যতে কাজ মিলবে না বলেও অভিযোগ। দু’বছর পর ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে, কাজের খোঁজে যোগাযোগ করলে, তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তিনি এই অভিযোগও করেন যে গত মার্চে তাঁকে হত্যার উদ্দেশে তাঁর বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল। ফেডারেশনের সদস্য ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পদক্ষেপ নেয় নিউ আলিপুর থানা। অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়। 

বৃহস্পতিবার মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তাঁকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ে বিশাল বিক্ষোভ শুরু হয় নিউ আলিপুর থানার বাইরে। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। শুক্রবার আদালতে তাঁকে তোলা হবে। প্রসঙ্গত, তাঁর গ্রেপ্তারি ঘিরে নিউ আলিপুর থানার বাইরে তৈরি হয় উগ্র পরিস্থিতি। তাঁকে থানা থেকে বের করার পরই ডিম ছুঁড়তে শুরু করে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই পুলিশের তরফ থেকে পাল্টা লাঠিচার্জ করা হয়। পাশাপাশি র‍্যাফও নামানো হয়।

Releated Posts

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

আলবিদা অনিক

আলবিদা অনিক

ByByHafizur Rahaman May 31, 2026

মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

এই বিষয়ে ‘টিভি ৯ বাংলা’কে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “কয়েকদিন আগেই আমি ইস্তফাপত্র পাঠিয়েছি। এখনো আসেনি সেই বার্তা, যা…

ByByHafizur Rahaman May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top