শনিবার থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুর-পরিষেবা ঘিরে অভিযোগ যাতে সাধারণ মানুষ সরাসরি জানাতে পারেন, তার জন্য শনিবার থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে এই পরিষেবা রাজ্যের ১০টি পুরসভায় চালু হলেও পরিকল্পনা রয়েছে আগামীদিনে তা সমগ্র রাজ্যে সম্প্রসারণের। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই অ্যাপের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

অগ্নিমিত্রা পাল জানান, এই অ্যাপের দ্বারা আগামী তিন মাস সচেতনতামূলক প্রচার চালানো হবে। নাগরিকরা সরাসরি অ্যাপে জানাতে পারবেন পুর-পরিষেবা সংক্রান্ত অভিযোগ। এমনকি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সক্রিয় হবে কোথাও জঞ্জাল পড়ে থাকার ছবি অ্যাপে আপলোড করলেই। মন্ত্রীর বক্তব্য, “এটি কোনও নতুন নিয়ম চাপিয়ে দেওয়া নয়। বরং সরকারের লক্ষ্য সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন করাই।” পাশাপাশি, তিনি ঘোষণা করেন রাজ্যজুড়ে ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনার কথাও।

সরকারের দাবি, নাগরিক পরিষেবা এবার মানুষের হাতের মুঠোয় পৌঁছে যাবে প্রযুক্তিকে হাতিয়ার করে। এছাড়াও সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যেখানে সেখানে ময়লা, থুতু বা পানের পিক ফেললে জরিমানার কথাও। তবে এখনই কড়াকড়ি নয়, আগামী ৩ মাস সময় দেওয়া হবে মানুষকে সচেতন হওয়ার। কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে সেপ্টেম্বরের প্রথমদিন থেকে নিয়ম ভাঙলেই।

Releated Posts

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

“এখন হিসেব হবে সব অন্যায়ের” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে বললেন সুকান্ত

কড়া সুরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিভিন্ন অন্যায় করেছে দুই ভাই মিলে। ভাই মস্তানি মারত দাদার নাম নিয়ে। এখন…

ByByHafizur Rahaman Jun 5, 2026

স্বরূপের গ্রেফতারির পর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ স্থানীয়দের

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর শুক্রবার ‘বিশ্বাস ব্রাদার্স’এর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্লাবের উপর…

ByByHafizur Rahaman Jun 5, 2026

তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বড়সড় রদবদলের পথে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তাঁর বাসভবনে হয় জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক।…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top