ভোট দিলেন শুভেন্দু, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: বরাবরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকালে ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি ভোট দেন নন্দীগ্রামের নন্দনায়েকবাড় ৭৯ নম্বর বুথে এবং নিজের অবস্থান জানান।

নিজের শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়ার সময়েই শুভেন্দু অধিকারী ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেন। তাঁর বক্তব্য, “পরিবর্তন আনুন। দায়িত্ব দিন বিজেপির হাতে। প্রার্থনা করুন শান্তিপূর্ণ ভোটের। উৎপাত করতে পারেনি খুব একটা। পারবেও না।”

পাশাপাশি, কমিশনেরও চরম প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ভোটের আগের রাতটা প্রাথমিকভাবে খুব গুরুত্বপূর্ণ থাকে। প্রাথমিকভাবে ধন্যবাদ দেওয়া যেতেই পারে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে।” ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “নেই তেমন কোনও গোলমাল। ভোট হচ্ছে ভালো ব্যবস্থাপনাতে। সন্তুষ্ট আমরা। হচ্ছেই পরিবর্তন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top