• Home
  • জেলার খবর
  • ফলতায় নির্বাচনী সভা থেকে বড় ঘোষণা শুভেন্দুর

ফলতায় নির্বাচনী সভা থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার ফলতায় বিজেপির নির্বাচনী সভা থেকে নিহত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি। এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি ভোটের ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের এক বিস্তারিত তালিকা তাঁকে সরাসরি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন যে বর্তমান সরকার দায়িত্ব নেবে নিহত কর্মীদের পরিবারের। তিনি বলেন, রাজনৈতিক হিংসায় স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াবে সরকার। পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ করা হবে।

অতীতের পাশাপাশি ফলতায় বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়েও চিন্তা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি নির্দেশ দেন, ভোটের ফলপ্রকাশের পর সমস্ত আক্রান্ত কর্মীর এক বিস্তারিত তালিকা যেন তাঁর কাছে সরাসরি পৌঁছে দেওয়া হয়। সেই অনুযায়ী সকলকে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top